ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
সেনবাগে ঢাল কাটাকে কেন্দ্র করে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
মোঃ ইব্রাহিম, সেনবাগ
প্রকাশ: Wednesday, 7 May, 2025, 7:59 PM

সেনবাগে ঢাল কাটাকে কেন্দ্র করে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

সেনবাগে ঢাল কাটাকে কেন্দ্র করে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালীর সেনবাগে আম গাছের ঢাল কাটাকে কেন্দ্র করে আবুল কাশেম নামে (৬২) এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে বুধবার (৭ মে) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কেশারপাড় দক্ষিণ পাড়া ক্লাবঘর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত কাশেম একই ওয়ার্ডের মৃত আবুল হাশেমের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানান, কাশেমের তিন মেয়ে, সবাই বিবাহিত, কোন ছেলে নেই। তিনি স্ত্রী নিয়ে একা বসবাস করতেন। এ কারণে প্রতিবেশী সোলেমান মোল্লা বাড়ির হানিফ ও তার ভাইয়েরা কাশেমের সাথে গায়ের জোর দেখিয়ে চলত। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে কাশেমের বাড়ির আম গাছের ঢাল তার সীমানার বাহিরে গেছে বলে জানায় হানিফ। 

ওই সময় গাছের ঢালকাটা নিয়ে কাশেমের সাথে হানিফের কথা কাটাকাটি হয়। বুধবার সকাল পৌনে ৬টার দিকে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হয় কাশেম। তখন ঢাল কাটা নিয়ে বিরোধের জের ধরে হানিফসহ তার ভাই মিঠু,হোরণ ও টিটু কাশেমকে বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত অবস্থায় রাস্তায় পেলে যায়। একপর্যায়ে তার কান দিয়ে রক্ত বের হয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিষয়টি নিম্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গাছের ঢাল কাটাকে কেন্দ্র করে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়েছি। সকাল বেলা মারধর করছে বয়স্ক মানুষ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোসণা করে। 

 মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status