ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
গাজীপুর বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, রিপোর্ট পর্যালোচনা করে ব্যবস্থা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 7 May, 2025, 6:34 PM

গাজীপুর বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, রিপোর্ট পর্যালোচনা করে ব্যবস্থা

গাজীপুর বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, রিপোর্ট পর্যালোচনা করে ব্যবস্থা

গ্রাহক হয়রানি, দালালদের দৌরাত্ম ও ঘুষ লেনদেনের সু-নির্দিষ্ট অভিযোগে গাজীপুরের বিআরটিএ কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করে দুর্নিতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (৭মে) সকালে দুদক গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিম মিয়ার নেতৃত্বে একটি দল (টিম) রাজবাড়িতে অবস্থিত বিআরটিএ কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। শুরুতে ছদ্মবেশে গ্রাহকদের পেন্ডিং তালিকা ও আবেদনের রেজিস্ট্রারের রিপোর্ট সংগ্রহ করা হয়। 

এগুলো পর্যালোচনা করে কমিশন থেকে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান সংশ্লীষ্টরা। ছদ্মবেশে গ্রাহক সেজে এই অফিসে আবেদন করা গ্রাহকদের তথ্য সংগ্রহ করা হয়। গ্রাহকরা যেসব সমস্যায় ভুক্তভোগী হচ্ছেন সেসব বিষয় সমাধানের জন্য বিআরটিএ সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল মামুনকে পরামর্শ দেয়া হয়। 

অভিযান শেষে দুদকের গাজীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সেলিম মিয়া গণমাধ্যমকে ব্রীফিংকালে জানান, এ কার্যালয়ে গ্রাহক হয়রানি, মালিকানা পরিবর্তনে ঘুষ লেনদেন ও দালালের দৌরাত্ম থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status