ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
‍বরিশাল বিআরটিএ অফিসে দুদকের অভিযান দালাল আটক
মোঃ রানা সন্যামত, বরিশাল
প্রকাশ: Wednesday, 7 May, 2025, 6:21 PM

‍বরিশাল বিআরটিএ অফিসে দুদকের অভিযান দালাল আটক

‍বরিশাল বিআরটিএ অফিসে দুদকের অভিযান দালাল আটক

বরিশাল বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাকে এক মাসের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূঁইয়া। আটক দালালের নাম সঞ্জীব কুমার দাস (৪৪)। 

সে বরিশাল নগরের ৮ নং ওয়ার্ড দপ্তরখানা এলাকার শম্ভুনাথ দাসের ছেলে। অভিযান পরিচালনা করেন দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা।

রাজকুমার সাহা জানান, দুদকের ছদ্মবেশী কর্মকর্তাদের কাছে দুটি ড্রাইভিং লাইসেন্স করতে ২১ হাজার টাকা দাবি করেন আটককৃত দালাল। এ সময় তাকে হাতেনাতে তারা আটক করেন। এক প্রশ্নের জবাবে দুদক কর্মকর্তা জানান এর সাথে এই অফিসের কারো সংশ্লিষ্টতা আছে কিনা তার খতিয়ে দেখে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status