ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
বগুড়ায় চার কিলোমিটার কাঁচা সড়কে চলাচলে লাখো মানুষের ভোগান্তি
দীপক সরকার, বগুড়া:
প্রকাশ: Tuesday, 6 May, 2025, 10:41 AM

বগুড়ায় চার কিলোমিটার কাঁচা সড়কে চলাচলে লাখো মানুষের ভোগান্তি

বগুড়ায় চার কিলোমিটার কাঁচা সড়কে চলাচলে লাখো মানুষের ভোগান্তি

বগুড়ার নন্দীগ্রামে থালতা-মাঝগ্রাম ইউনিয়নের বড় চাঙ্গুইর থেকে চাতরাগাড়ী ভায়া বাঘাদহ ব্রিজ পর্যন্ত মাত্র চার কিলোমিটার কাঁচা সড়কটি একেবারেই চলাচলের অযোগ্য হয়েছে। এটি নওগাঁ ও বগুড়ার চারটি উপজেলার এ সড়কের অংশটুকু অত্যন্ত জনগুরুত্বপূর্ণ হলেও বছরের পর বছর উন্নয়ন বঞ্চিত। সামান্য বৃষ্টির পানিতে কাঁদামাটিকে একাকার কাঁচা রাস্তাটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জুতা খুলে হেঁটে যেতে হয় গন্তব্যে। ঝড়-বৃষ্টির আভাসে ঘরবন্দি হওয়ার শঙ্কায় থাকেন লাখো মানুষ।
 
ক্ষণিকের বৃষ্টির পরই সড়কে কাদামাটি হয়। চরম দুর্ভোগে পড়েন কৃষক ও শিক্ষার্থীরা। গ্রামের উৎপাদিত ফসল ও পুকুরে চাষ করা মাছ হাট-বাজারে নেওয়ার সময় চরম দুর্ভোগ পোহাতে হয়। দেশে কয়েক দফা সরকার পরিবর্তন হলেও প্রত্যন্ত এই জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। বৃষ্টি হলেই রোগীদের জরুরি চিকিৎসায় হাসপাতালে নেওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় রোগীকে কোলে ও কাঁধে করে কাদামাটির সড়ক পার করতে হয়। চরম দুর্ভোগে পড়েন অন্তত ২০ গ্রামের মানুষ। 

কৃষক ও কয়েকজন অটোচালক জানান, গত রোববার বিকেলে তারা সোনাকানিয়া বাজার থেকে যাত্রী নিয়ে কাঁচা সড়ক পথে চাপাপুর বাজার যাওয়ার পর বৃষ্টি শুরু হয়। সামান্য বৃষ্টির পানিতে কাঁচা সড়কে কাদামাটির কারণে গুলিয়া বাজার হয়ে ফিরতে হয়েছে। সড়কের উন্নয়ন না করায় বড় কোনো যানবাহন আসে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সপ্তাহের বুধবার ও রোববার বড় পশুরহাট বসে রাণীনগর উপজেলার আবাদপুকুর। এছাড়া চাপাপুর বাজার ধান বেচাকেনার বড় মোকাম। পশুরহাটে ও ধানের আড়তে লাখো মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন বঞ্চনা থেকে মুক্তি চান এলাকাবাসী। নন্দীগ্রাম উপজেলা সদর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের জনপদ সোনাকানিয়া বাজার থেকে বড় চাঙ্গুইর পর্যন্ত কার্পেটিং সড়ক রয়েছে। সেখান থেকে চাতরাগাড়ী ভায়া বাঘাদহ ব্রিজ পর্যন্ত চার কিলোমিটার সড়কটি কাঁচা।

 উপজেলার শেষ সীমান্তের এই সড়কের সঙ্গে আদমদীঘি, দুপচাঁচিয়া ও নওগারঁ রাণীনগর উপজেলার যোগাযোগ রয়েছে। থালতা-মাঝগ্রাম ইউনিয়নের বাঘাদহ, পারঘাটা, ঘুনপাড়া, পারশুন, বিশারপাড়া, আচুয়ারপাড়া, সাড়াদিঘর, বাসলি, আটান, আন্দাসুরা, মির্জাপুরসহ বেশকয়েকটি গ্রামের এই যোগাযোগ ব্যবস্থা অবহেলিত।

পারশুন এলাকার ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, চাঙ্গুইর থেকে চাতরাগাড়ী-বাঘাদহ চার কিলোমিটার সড়ক দুই জেলার মানুষের জন্যই গুরুত্বপূর্ণ। উন্নয়নে কেন এত বঞ্চনা, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন স্থানীয় লোকজন। এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন জানান, সড়কটির উন্নয়নের জন্য যথাযথ দপ্তর পদক্ষেপ নিচ্ছে। অল্প সময়ের মধ্যেই সড়কের উন্নয়ন হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status