ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালিগঞ্জের বসন্তপুরে বেড়িবাঁধ ভাঙ্গন, দ্রুত মেরামতের পদক্ষেপ নিলেন নির্বাহী কর্মকর্তা
মোঃ আলফাত হোসেন, কালিগঞ্জ
প্রকাশ: Sunday, 27 April, 2025, 8:36 PM

কালিগঞ্জের বসন্তপুরে বেড়িবাঁধ ভাঙ্গন, দ্রুত মেরামতের পদক্ষেপ নিলেন নির্বাহী কর্মকর্তা

কালিগঞ্জের বসন্তপুরে বেড়িবাঁধ ভাঙ্গন, দ্রুত মেরামতের পদক্ষেপ নিলেন নির্বাহী কর্মকর্তা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর সীমান্ত বলরামের চর সংলগ্ন  এলাকার রাস্তায় ভাঙ্গন সৃষ্টি হয়েছে। রবিবার ২৭ এপ্রিল সকালের দিকে রাস্তার পশ্চিম পাশে নদীর সাইটে তিন থেকে চার ফুট দেবে গিয়ে রাস্তা ভাঙ্গনের সৃষ্টি হয় ফলে এলাকা বাসি ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করতে থাকে।

পোট বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাওয়ার ভেড়িবাধের রাস্তার তলা দিয়ে একশ্রেণীর ঘের ব্যবসায়ীরা অবৈধভাবে পাইপ  বসানোর ফলে নদীর নোনা পানি ওঠানামা করে  এ কারণে  ভাঙ্গন হয়েছে বলে এলাকাবাসীর ধারণা। রাস্তার ভাঙ্গন সৃষ্টি হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রবিবার বিকাল ৪ টার দিকে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল রাস্তা ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং ভাঙ্গন রাস্তা ও ভেড়িবাধ দ্রুত মেরামতের  নির্দেশ দেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার  (ভূমি) অমিত কুমার বিশ্বাস, বাশঝাড়িয়া  পানি উন্নয়ন বোর্ড শাখার ৫ নম্বর পোল্ডারের এস ও মো রনিত হোসেন  মনি, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল সাংবাদিক আব্দুল করিম মামুন হাসান ও শারাফাত  মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আরিজুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য জাহানারা বেগম সহ কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম জানান এলাকার ভাঙ্গনের সংবাদ পেয়ে স্থানীয় জনগণকে সাথে নিয়ে প্রাথমিক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মহোদয়ের নির্দেশে উপজেলা পানি উন্নয়ন বোর্ড ও ইউনিয়ন পরিষদ যৌথভাবে  রাস্তা মেরামতের কাজ চলছে।

বাশ ঝাড়িয়া ৫ নম্বর  পোল্ডার এর পানি উন্নয়ন বোর্ডের এস ও রনিত হাসান মনি জানান আমাদের পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা কর্তৃপক্ষের নির্দেশে আমরা নিজস্ব অর্থায়নে প্রাথমিকভাবে ঢেপু মেশিন দিয়ে রাস্তার ভাঙ্গন কবলিত ভেড়িবাধ  এর এলাকার মাটির তলা থেকে অবৈধভাবে বসানো  পাইপ অপসারণ করা হচ্ছে, এরপর সেই ভাঙ্গন কবলিত গর্ত এলাকায় জিও ব্যাগ মাটি ও বালি ফেলে রাস্তা মেরামত ও বাধ মেরামতের কাজ করা হবে।

সূত্র জানায় কালীগঞ্জের বসন্তপুর থেকে বাশ ঝাড়িয়া ৫  নম্বর পোল্ডারের ভেড়ি বাঁধের তলা ছিদ্র করে  প্রায় শতাধিক  অবৈধভাবে পাইপ বসানো রয়েছে। এবং বসন্তপুর ওই এলাকায় জেলা পরিষদ সহ অনেক সরকারি জায়গা বেদখল হয়ে আছে। ভাঙ্গন কবলিত ওই রাস্তা দিয়ে রিভার ড্রাইভ ইকোপার্ক, বসন্তপুর তফসিল অফিস, বিজিপি ক্যাম্প ,পোট সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগেই বেড়িবাঁধের তলা ছিদ্র করে  বসানো অবৈধ পাইপ অপসারণ সহ ভেড়িবাধের রাস্তা মেরামত ও সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status