|
ভূরুঙ্গামারীতে বিবাহ নিবন্ধন ও ইতিবাচক অভিভাবকত্ব নিয়ে প্রচার অভিযান
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে বিবাহ নিবন্ধন ও ইতিবাচক অভিভাবকত্ব নিয়ে প্রচার অভিযান শনিবার (২৬ এপ্রিল) পাথারডুবি ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘চাইল্ড নট ব্রাইড’ (সিএনবি) প্রকল্পের সহযেগিতায় থানাঘাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাথরডুবি ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি রোজিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুমায়ুন কবির মিঠু সাবেক চেয়ারম্যান ১ নং পাথারডুবি ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে ইলিয়াস আলী ইয়ুথ লীড সিএনবি প্রকল্প, এফ কে আশিক সিনিয়র সহ-সভাপতি উপজেলা প্রেসক্লাব, মহিলা ইউপি সদস্য হাওয়া বেগম, আরিফুল ইসলাম সভাপতি উপজেলা ইয়ুথ প্লাটফ্রম ভূরুঙ্গামারী ও সিএনবি প্রজেক্ট পাথরডুবি ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় শিলখুড়ি ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর খুকি রানী, উপজেলা ইয়ুথ প্লাটফ্রম ভূরুঙ্গামারী সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ও অর্থ বিষয়ক সম্পাদক মিলন চন্দ্র বর্মন সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও যুব প্লাটফর্মের সদস্যগণ উপস্থিত ছিলেন। ফিল্ড ফ্যাসিলিটেটর খালিদ সাইফুল্লাহ্ ও সহকারী শিক্ষক শামীম ইসলাম সুজনের পরিচালনায় দিন ব্যাপী এ আয়োজনে ষ্ট্যাম্প ভাঙ্গা, বুদ্ধির পরীক্ষা, বালতিতে বল নিক্ষেপ, বালিশ পাচার, চেয়ার খেলা সহ ছেলে-মেয়েদের ছয়টি খেলা অনুষ্ঠিত হয়। পরে পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। এতে অভিভাবক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
