|
ঠাকুরগাঁওয়ে ছাত্রীনিবাসে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ!
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
|
![]() ঠাকুরগাঁওয়ে ছাত্রীনিবাসে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ! পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে। নিহত লাবিবা আস্থা ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তার বাবার নাম মৃত ফজলুর রহমান এবং তাদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওদুস ইউনিয়নে। স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপাড়ায় অর্পিতা ভিআইপি নামে একটি ছাত্রীনিবাসে লাবিবা থাকত। পরিবারের সদস্যরা এ বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দিতে পারেননি। ঠাকুরগাঁও সদর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় । প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে। লাবিবার মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে ঠাকুরগাঁও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, ‘কী কারণে ওই শিক্ষার্থী মারা গিয়েছে, এটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তর পর বলা যাবে কী কারণে সে মারা গিয়েছে।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
