ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে গণ বিক্ষোভ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 11 April, 2025, 9:09 PM

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে গণ বিক্ষোভ

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে গণ বিক্ষোভ

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে লক্ষ্মীপুরে গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১এপ্রিল) জুমা’র নামাজ শেষে চক বাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করা হয়। প্যালেষ্টাই সলিডারিটি মুভমেন্টের ব্যানারে বিক্ষোভটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উত্তর তেমুহনী গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্যালেষ্টাই সলিডারিটি মুভমেন্টের অন্যতম সংগঠক হাফেজ আবু মুসা, শিবির শহর শাখার সভাপতি ফরিদ উদ্দিন, সেক্রেটারী আবদুল আউয়াল হামদু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক মোঃ আরমান হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিনের জনগণের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। হামলায় নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। বছরের পর বছর এমন বর্বরোচিত হামলা হলেও জাতিসংঘসহ বিশ্ব মোড়লরা চুপচাপ রয়েছেন। বিশ্ব বিবেকের এমন নীরবতা পৃথিবীর সকল মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যদি জাতিসংঘ ইসরায়েলের এই হামলা বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করে তবে বিশ্ব মুসলিম জিহাদ করে ইসরায়েলকে সমুচিত জবাব দেবে। বক্তারা বিশ্ব মুসলিম উম্মাহকে জাগ্রত হওয়ার পাশাপাশি ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বানও জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status