ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
যৌন হয়রানির ভয়ংকর অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 April, 2025, 10:18 AM

যৌন হয়রানির ভয়ংকর অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

যৌন হয়রানির ভয়ংকর অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

‘ডাব্বা কার্টেল’ ছবিতে অঞ্জলি আনন্দের অভিনয় দর্শকের নজর কেড়েছিল। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে রণবীর সিংয়ের বোনের ভূমিকাতেও দেখা গিয়েছিল অঞ্জলিকে। মাত্র আট বছর বয়সে এই অভিনেত্রী নাকি তার নাচের শিক্ষকের কাছে যৌন হয়রানির শিকার হয়েছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন। তিনি বলেন, ‘শৈশবে লাগাতার হেনস্তার শিকার হয়েছি এবং সেই স্মৃতি আজও আমাকে তাড়া করে বেড়ায়।”


সাক্ষাৎকারে অঞ্জলি জানিয়েছেন, মাত্র আট বছর বয়সে তিনি তাঁর বাবাকে হারিয়েছেন। এরপরই তাঁর নাচের শিক্ষক তাঁদের গোটা পরিবারকে নিয়ন্ত্রণ করতে শুরু করেন। এমনকি তাঁর শৈশবও সেই গুরুর হাতে বন্দি হয়ে যায়। সেই গুরুর কাছেই লাগাতার যৌন হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী।

অঞ্জলি বলেছেন, “আমি বুঝতে পারছিলাম না তখন কী করা উচিত। সেই সময় আমার বয়স মাত্র আট বছর। বাবার মৃত্যুর পর আমার নৃত্য গুরু বলতে শুরু করেন তিনিই নাকি আমার বাবা। শিশু বয়সে সেই কথা আমি বিশ্বাসও করেছিলাম। তাছাড়া আমার কোনও উপায় ছিল না।”


তিনি আরও বলেন, ‘সেই গুরু এরপর থেকে ধীরে ধীরে আমায় স্পর্শ করতে শুরু করেন। একদিন হঠাৎ আমার ঠোঁটে চুমু খেয়ে বলেন, বাবারা এমনই করেন। এরপর আমার জীবন অনেকটাই তিনি নিয়ন্ত্রণ করতে শুরু করেন।’

অভিনেত্রী জানিয়েছেন এই নৃত্যগুরুর হাত থেকে মুক্তি পেতে তাঁকে ১৪ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়। অবশেষে তাঁর প্রথম প্রেমিক এসে নাকি তাঁকে এই নৃত্যগুরুর কবল থেকে উদ্ধার পেতে সাহায্য করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status