ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে ফাঁসিতে ঝুলিয়ে থাকা স্মৃতি রাণি নামের এক হিন্দু মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 24 March, 2025, 3:37 PM

কুড়িগ্রামে ফাঁসিতে ঝুলিয়ে থাকা স্মৃতি রাণি নামের এক হিন্দু মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ

কুড়িগ্রামে ফাঁসিতে ঝুলিয়ে থাকা স্মৃতি রাণি নামের এক হিন্দু মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নে ফাঁসিতে ঝুলিয়ে থাকা স্মৃতি রাণি (৩৫) নামের এক হিন্দু মহিলার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, স্মৃতি রাণির স্বামীর বাড়ি থেকে প্রায় দুই কিঃ মিঃ দূরে আজ ২৪ মার্চ সোমবার সকালে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আরাজি কদমতলা এলাকার রফিকুল বেপারীর বাড়ির উঠানে গোয়ালঘরে ফাঁসিতে ঝুলানো স্মৃতি রাণিকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। কুড়িগ্রাম সদর থানার পুলিশ দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। স্মৃতি রাণি পাঁচগাছী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কার্তিকের স্ত্রী, তিনি ০৩  সন্তানের জননী বলে জানা গেছে। 

স্থানীয়রা জানায়, নিহতের স্বামী কার্তিক কাজে ঢাকায় আছেন। ০৩ সন্তানকে নিয়ে নিহত স্মৃতি রাণি বাড়িতেই থাকতেন। কেন কীভাবে
নিজ বাড়ি থেকে দুই কিঃ মিঃ দূরে অন্যের বাড়িতে গিয়ে স্মৃতি রাণি ফাঁসি দিবে বিষয়টি নিয়ে স্থানীয়দের
মাঝে সন্দেহের দানা বেঁধেছে। কেউ কেউ মনে করছেন তাকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়েছে। তবে বিষয়টি কেউ নিশ্চিত করে বলতে পারেনি।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) হাবিবুউল্লাহ জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়েছে তদন্ত স্বাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status