ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
মালিঙ্গা থেকে কেকেআর—তামিমের সুস্থতা কামনা সবার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 24 March, 2025, 2:50 PM

মালিঙ্গা থেকে কেকেআর—তামিমের সুস্থতা কামনা সবার

মালিঙ্গা থেকে কেকেআর—তামিমের সুস্থতা কামনা সবার

সাভারের বিকেএসপিতে আজ মোহামেডানের ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হন তামিম ইকবাল। বিকেএসপির পাশেই ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে তিনি এখন চিকিৎসাধীন। হার্টে ব্লক ধরা পড়ার পর একটি রিংও পরানো হয়েছে। বর্তমানে তামিম কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন।

তামিমের হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়তেই তাঁর সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছেন অনেকে। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা, বাংলাদেশ দলের সতীর্থ তাসকিন আহমেদ থেকে মেহেদী হাসান মিরাজসহ অনেকেই তামিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

দ্রুত সেরে ওঠো, তামিম ইকবাল। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।
কলকাতা নাইট রাইডার্স

তামিমের দ্রুত এবং পুরোপুরি সুস্থতা কামনা করছি! মাঠে যেমনটা তুমি সব সময় করেছ, ঠিক তেমনই লড়াই চালিয়ে যাও।
লাসিথ মালিঙ্গা, শ্রীলঙ্কার কিংবদন্তি

ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন তামিম ইকবাল ভাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর অবস্থা অবনতির দিকে। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন। এই কঠিন সময়ে আপনার প্রার্থনায় তাঁকে স্মরণে রাখুন। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে তোলেন। 
তাসকিন আহমেদ, বাংলাদেশ পেসার

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ভর্তি তামিম ইকবাল ভাই। যেভাবে ক্রিজে আপনি ছিলেন অটল, তেমনি এই কঠিন সময়ে আপনার সাহস ও দৃঢ়তার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন। এটাই আমি তথা পুরো দেশবাসী বিশ্বাস করি। মহান রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।
মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশ অলরাউন্ডার

সবার কাছে অনুরোধ, তামিম ইকবাল ভাইকে আপনাদের প্রার্থনায় রাখবেন। আল্লাহ যেন তাঁর সঙ্গে থাকেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status