ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
কাতারে আন্তর্জাতিক কুরআন সম্মেলনে মুগ্ধ প্রবাসীরা
কাজী শামীম, কাতার
প্রকাশ: Saturday, 22 March, 2025, 4:52 PM

কাতারে আন্তর্জাতিক কুরআন সম্মেলনে মুগ্ধ প্রবাসীরা

কাতারে আন্তর্জাতিক কুরআন সম্মেলনে মুগ্ধ প্রবাসীরা

কাতারে মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর উদ্যোগে ও কাতার বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় আন্তর্জাতিক পবিত্র ক্বেরাত সম্মেলন ও কুরআন তেলোয়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

কাতারের স্থানীয় সময় বুধবার রাত ৯ টায় রাজধানীর দোহা আব্দুল্লাহ বিন জায়েদ আল মাহমুদ ইসলামিক কালচারাল সেন্টারের অডিটোরিয়াম হলে এক হাজারের বেশি প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এ ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত। 

মাওলানা ফরিদ আহমদ ফরিদী এর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর কার্যকরী সদস্য আনোয়ার হোসেন মামুন এর পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। 

আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন উপস্থিত ছিলেন বিশ্বনন্দিত ও বাংলাদেশের জনপ্রিয় ক্বারী আহমাদ বিন ইউসুফ আযহারী, ইসলামী নাশিদ শিল্পী ক্বারী জুবায়ের আহমদ তাশরীফ,আন্তর্জাতিক ক্বারী নুর মোহাম্মদ, হাফেজ মাওলানা ক্বারী মোহাম্মদ উল্লাহ, ভারতীয় ক্বারী মোহাম্মদ সালমানসহ আরও বিভিন্ন দেশের ক্বারী ও কাতারের স্থানীয় নাগরিকরা অংশ নিয়েছেন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর সভাপতি কাজী মোহাম্মদ শামীম ও সাধারণ সম্পাদক এম এ সালাম। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর সহ সভাপতি গোলাম মাওলা আকাশ, সাংগঠনিক সম্পাদক সজল মালাকার, প্রচার সম্পাদক রিয়াজ হোসেন সাদ্দাম, কার্যকরী সদস্য মেহেদী হাসান পলাশ। 

ক্বেরাত সম্মেলন আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সিলর মোহাম্মদ মাহাদী হাসান, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ নাছির উদ্দীন, সিআইপি সাইফুল ইসলাম সাগরসহ আরও অনেকে। 

ক্বারী আহমাদ বিন ইউসুফ আযহারী বলেন, পবিত্র রমাদান মাস ও পবিত্র কুরআন নাজিলের মাসে কাতার প্রবাসীদের আয়োজনে এইরকম একটা ব্যতিক্রমী আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে বাংলাদেশ থেকে এসে অংশ নিতে পেরে আনন্দিত। 

রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ প্রেসক্লাব কাতারের উদ্যোগে চমৎকার আন্তর্জাতিক মানের একটি ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রমজান মাসে এইরকম অনুষ্ঠান কমিউনিটিতে আরও বেশি বেশি হওয়ার দরকার। যাতে করে রমজান মাসের পবিত্রতা ও মাহত্ব বেশি থেকে বেশি অনুভব করতে পারি। রমজান মাসে আমল ও আখলাক পরিপূর্ণ করতে পারি সেইজন্য এইরকম অনুষ্ঠান আরও বেশি হওয়া দরকার বলে মনে করেন রাষ্ট্রদূত।

বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি কাজী শামীম বলেন, বড় পর্যায়ের আয়োজন করতে গেলে বাধা থাকবে। তাই সবাইকে সাথে নিয়ে এগিয়ে গেলে আয়োজন সফলতার মুখ দেখে। আমাদের বেলাতেও প্রবাসের মাটিতে এমন কষ্টার্জিত একটি সফল আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status