ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
সরাইলে অটোরিকশা হারিয়ে নিঃস্ব আতিক
আমজাদ হোসেন, সরাইল
প্রকাশ: Saturday, 15 March, 2025, 3:42 PM

সরাইলে অটোরিকশা হারিয়ে নিঃস্ব আতিক

সরাইলে অটোরিকশা হারিয়ে নিঃস্ব আতিক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর ইউনিয়নের আলীনগর এলাকার মৃত আলী হোসেনের ছেলে আতিকের জীবন জীবিকার একমাত্র সম্বল অটোরিক্সাটি চুরি হয়েছে। গত ৯ মার্চ উপজেলার সদরের উচালিয়াপাড়া এলাকায় সড়কের পাশ থেকে অটোরিক্সাটি কে বা কারা চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে রিক্সাটি না পেয়ে দিশেহারা হয়ে পড়েন আতিক। একমাত্র সম্বল হারিয়ে রমজান মাসে পরিবার নিয়ে না খেয়ে কষ্টে দিন কাটাচ্ছে আতিকের ৬ সদস্যের পরিবার।

এ বিষয়ে আতিক জানান, কিস্তিতে টাকা তুলে রিক্সাটি কেনা হয়েছিল। চুরি হওয়ার পর থেকে কিস্তির টাকার জন্য এনজিও কর্মীরা আসার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে থাকে। রিকশাটি আমার সম্পদ, রিক্সাটি দিয়ে আমি ৬ জন মানুষকে খাওয়াই। এখন ঈদের বাজার আমি অনেক কষ্টের মধ্যে আছি। একদিন খাইলে আরেকদিন খেতে পারি না। আপনারা জানেন আমি বিদেশ করে মাইর খেয়েছি। আমার দুঃখ প্রকাশ করার মত ভাষা নাই। অনেক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। আমার বাচ্চা বলতেছে বাবা মজা নিয়ে এসো, কিন্তু আমি কোথায় থেকে মজা আনব? আমার জন্য সবাই দোয়া করবেন।

এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হাসান বলেন, বিষয়টি আমাদের জানা নেই এবং কোন অভিযোগ পায়নি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status