|
পানছড়িতে ভিটামিন "এ" ক্যাপসুল কর্মসূচির উদ্ভোদন
মারুফুজ্জামান রেজা, পানছড়ি
|
![]() পানছড়িতে ভিটামিন শনিবার (১৫ মার্চ) সকালে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা'র সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন উদ্ভোদন করেন। সকাল থেকে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানোর জন্য মায়েদের ভিড় লক্ষ্যনীয় ছিলো। ডাক্তার অনুতোষ চাকমা বলেন, ভিটামিন "এ" ক্যাম্পেইন এর কারনে এখন আর রাতকাণা রোগ দৃশ্যমান হয়না। ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। একটি শিশুও যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সে বিষয়ে মাইকিংসহ স্বাস্থ্যকর্মীদের তালিকা অনুসারে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানোর বিষয়টি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এসময় পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ রাশেদুজ্জামান অলি সহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক ও স্টাফগন উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
