|
পিরোজপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার -১
জালিস মাহমুদ ,পিরোজপুর
|
![]() পিরোজপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার -১ শনিবার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে ভান্ডারিয়া থানার ওসি আহমেদ আনওয়ার। ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, গিয়াস চাপরাশী, সবুজ চাপরাশী, হারুন চাপরাশীসহ কিছু সন্ত্রাসীরা বলে যে, তুই আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিস। মামলা পরিচালনা করতে আমাদেরকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে লোহার রড দিয়ে জখম করে এবং হত্যার হুমকি দেয়। ঘরের মধ্যে থাকা আসবাবপত্রসহ দুটি এসি ভাংচুর করে। এতে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়। এ সময় একটি এসিসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এবং একটি মোটরসাইকেলসহ অন্যান্য মালামাল কুপিয়ে ভাংচুর করে রেখে যায়। এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ওসি আহমেদ আনওয়ার জানান, আব্দুর রাজ্জাক নামে এক ব্যবসায়ী তার বাড়ি ভাংচুর ও পরিবারের লোকজনের উপ হামলার অভিযোগে মামলা দায়ের করলে রুহুল আমিন নামে একজন আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
