|
বগুড়ায় প্রতিবেশীর বিরুদ্ধে ৬ বছরের দুই শিশুকে ধর্ষণ
মোস্তফা আল মাসুদ, বগুড়া
|
![]() বগুড়ায় প্রতিবেশীর বিরুদ্ধে ৬ বছরের দুই শিশুকে ধর্ষণ শনিবার (১৫ মার্চ) সকালে মামলার বিষয় নিশ্চিত করে কাহালু থানার ওসি আব্দুল হান্নান জানান, নুরু ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে খাবারের প্রলোভন দেখিয়ে শিশু দুটিকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। এর আগে গত বুধবার (১২ মার্চ) উপজেলার পাইকড় ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ শুক্রবার রাতে দুই শিশুকে নিজেদের হেফাজতে নিয়ে হাসপাতালে ভর্তি করায়। নুরু ইসলাম উপজেলার পাইকড় ইউনিয়নের বাসিন্দা ও পেশায় কৃষি শ্রমিক। এজাহারের বরাতে পুলিশ সূত্র জানায়, বুধবার শিশু দুইটি বাড়ির সামনে খেলছিল। এ সময় খাবারের লোভ দেখিয়ে তাদের নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে দুই শিশুকে ধর্ষণ করে নুরু। পরদিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পেলে অভিযুক্ত নুরু এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। কাহালু থানার ওসি আব্দুল হান্নান জানান, দুই শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুরুকে আসামি করে মামলা দায়ের হয়েছে। শিশু দুটির চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রেপ্তার না করে প্রশ্নবিদ্ধ ওসি, আসলে কি ঘটেছিল সেদিন?
রাজেন্দ্রপুরে ইকরা হিফজুল কোরআন মাদরাসার পাগড়ি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
ওয়ারিশ আত্মসাৎ করে ওরা জান্নাতের আশায় ধর্মের গান গায়!শাহীন মির্জা
ক্যানসারে মারা গেলেন মা, হোটেলে খুন ছেলে, অসুস্থ বাবার আকুতি ‘ওষুধের খরচ কে দেবে?’
