|
টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন
মোহাম্মদ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল
|
![]() টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন শুক্রবার (১৪ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে মধুপুর উপজেলার শালিকা গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমরানুল কবীর। পুলিশ জানায়, শালিকা পাগুর মোড়ের পূর্বপাশে খাইরুল পাগলের ছেলে রাজীব পাগল ইফতারের পর তার মাকে খুন করে আনারস বাগানে নিয়ে পুঁতে রাখার সময় তার স্ত্রী সুভা খাতুন (২৭) বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করে। এর পর স্থানীয়রা তার স্ত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ আরও জানায়, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। রাজীব পাগলাকে রাতেই আটক করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
