|
শ্রীবরদীতে সীমান্তে ডিবি পুলিশের অভিযান ৪৮ বোতল ভারতীয় মদ সহ গ্রেপ্তার ১
রাকিবুল হাসান খোকন শেরপুর
|
![]() শ্রীবরদীতে সীমান্তে ডিবি পুলিশের অভিযান ৪৮ বোতল ভারতীয় মদ সহ গ্রেপ্তার ১ জেলা গোয়েন্দা শাখা ডিবির চৌকস অফিসার ইনচার্জ (ওসি) সালেমুুজ্জামানের নেতৃত্বে এসআই মোরশেদ আলম, তরিকুল ইসলাম, জুয়েল রানা সঙ্গীয় ডিবি পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সকালে সীমান্তবর্তী মেঘাদল রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৪৮ বোতল মদ সহ জয়নাল আবেদিনকে গ্রেফতার করে। শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি সালেমুজ্জামান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রবিবার দুপুরে বলেন, এঘটনায় শ্রীবরদী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় ডিবি পুলিশ বসদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃত জয়নাল আবেদিনকে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি নিয়ে দেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ব্যানারে শেখের বেটি আইতাছে স্লোগান
বিপৎসীমায় কাপ্তাইয়ের পানি, রাতে খুলে দেওয়ার সিদ্ধান্ত ১৬ জলকপাট
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
