ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
থামিয়ে দাও নারীর প্রতি নোংরা লোভের থাবা, একদিন তুমিও হবে কোন এক নারীর বাবা: মাহি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 March, 2025, 2:16 PM

থামিয়ে দাও নারীর প্রতি নোংরা লোভের থাবা, একদিন তুমিও হবে কোন এক নারীর বাবা: মাহি

থামিয়ে দাও নারীর প্রতি নোংরা লোভের থাবা, একদিন তুমিও হবে কোন এক নারীর বাবা: মাহি

বর্তমানে সমাজে ধর্ষণের ঘটনা দিন দিন বেড়েই চলেছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। অতীতেও এমন ঘটনা ঘটলেও, সাম্প্রতিক সময়গুলোতে এর মাত্রা আরও ভয়াবহ হয়ে উঠেছে। অনেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন এবং দোষারোপ করছেন।
গতকাল মাত্র ৮ বছরের এক মেয়ের ধর্ষণের শিকার হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। অনেকে প্রশ্ন তুলেছেন—ধর্ষণের হার কেন কমছে না? অপরাধীদের সঠিক বিচার কেন হচ্ছে না?

এরই মধ্যে আলোচিত মডেল সামিরা খান মাহি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি প্রতিবাদী পোস্ট করেছেন। তিনি লেখেন—

এই পোস্টের মন্তব্য বিভাগেও প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে অনেককে। রাকিব হাসান নামে এক ব্যক্তি মন্তব্য করেন—

"নারীর প্রতি সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। প্রত্যেক নারী আমাদের জীবনের অমূল্য অংশ—মা, বোন, স্ত্রী, মেয়ে। তাদের সুরক্ষার মাধ্যমে আমরা সমাজে প্রকৃত পরিবর্তন আনতে পারি।"

আরেকজন আল আমিন মল্লিক লেখেন—

"চুপ থাকতে থাকতে বোবা হয়ে গেছি আমরা, সহ্য করতে করতে বিবেকহীন হয়ে গেছি আমরা, মেনে নিতে নিতে অমানুষ হয়ে গেছি আমরা, লজ্জাহীন নির্লজ্জ জাতি আমরা।"

নারীর প্রতি সহিংসতা বন্ধে সমাজের সকল স্তরের মানুষের এগিয়ে আসা প্রয়োজন। শুধুমাত্র আইনের কঠোর প্রয়োগই নয়, পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধিও অপরিহার্য। ধর্ষণ রোধে বিচার ব্যবস্থার আরও দৃঢ় প্রয়োগ এবং দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি তুলেছেন অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status