ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
দেশে প্রথম শেওলা কচুরিপানা কাটা যন্ত্র আবিষ্কার করলেন প্রদীপ বিশ্বাস
প্রিয়ব্রত ধর,নওয়াপাড়া
প্রকাশ: Thursday, 6 March, 2025, 8:17 PM

দেশে প্রথম শেওলা কচুরিপানা কাটা যন্ত্র আবিষ্কার করলেন প্রদীপ বিশ্বাস

দেশে প্রথম শেওলা কচুরিপানা কাটা যন্ত্র আবিষ্কার করলেন প্রদীপ বিশ্বাস

যশোরের মনিরামপুর উপজেলার প্রদীপ বিশ্বাস দেশে প্রথম শেওলা কচুরিপানা কাটা যন্ত্র আবিষ্কার করলেন। যে যন্ত্র ১০০ জন শ্রমিকের ১ মাসের কাজ করতে পারে মাত্র ১ দিনেই।

ইতি মধ্য নেট দুনিয়াই ভাইরাল,সাড়া পড়েছে দেশ জুড়ে।

 শেওলা (কচুরিপনা) কেটে দুই দিকে ফেলছে নৌকা। ফাঁকা হয়ে যাওয়া কচুরিপনার ভিতর দিয়ে দূরন্ত গতিতে ছুটে চলছে ডিঙ্গি নৌকাটি। এই ডিঙ্গি নৌকার ওপর বিশেষ কায়দায় ইঞ্জিনসহ অন্যান্য উপকরণ বসিয়ে শেওলা কাটা (কচুরিপনা) মেশিন আবিষ্কার করা হয়েছে।

 ইতোমধ্যে তার তৈরীকৃত মেশিন গোপালগঞ্জ পাউবো (পানি উন্নয়ন বোর্ড) কিনে নিয়ে গেছে একটি। এছাড়া দেশের নানা প্রান্ত হতে প্রতি মুহূর্তে মোবাইলে যোগাযোগ করে মেশিন ভাড়া, ক্রয় ও তৈরির অর্ডার পাচ্ছেন তিনি।

প্রদীপ বিশ্বাস যশোরের মনিরামপুর উপজেলার সীমান্তবর্তী কুচলিয়া গ্রামের মৃত. প্রভাত চন্দ্র বিশ্বাসের ৪ ছেলের মধ্যে ছোট সন্তান। বাবা ছিলেন অভয়নগর উপজেলার একটি জুট মিলের নামকরা মেকানিক। 

 বাবার হাত ধরেই এ পথে আসা প্রদীপ বিশ্বাসের। সুন্দলী বাজারে কুচলিয়া অংশে রয়েছে প্রদীপ বিশ্বাসের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ।

  সপ্তম শ্রেণিতে পড়াকালিন বাবা প্রভাত চন্দ্র বিশ্বাসের হাত ধরে এই মেকানিক লাইনে এসেছেন তিনি,তখন থেকেই এ যগতে তার বসবাস।

যশোর  সদর হতে প্রায় ২০ কিলোমিটার দূরে সুন্দলী বাজারে গেলে দেখা যায় প্রদীপ বিশ্বাস নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘কুচলিয়া পিকেবি ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক’-এ এক মনে কাজ করছেন।

 শেওলাকাটা তার এই নৌকার কথা জানতে চাইলে তিনি বলেন, আমরা ভবদহ জলাবদ্ধ অঞ্চলের মানুষ। বছরের ৯ মাস পানির নিচে থাকি ফলে প্রচন্ড রকম শেওলাতে ভর্তী থাকে আমাদের জলাশয় গুলো। 

ভবদহরে  প্রভাবে এ অঞলের নদী-খালগুলোতে পলি জমায় নাব্যতা হারিয়ে ফেলায় খাল-বিল ও নদীতে প্রচুর শেওলা জন্মেছে। যা সারা বছরই থাকে। এতে করে খাল-বিল ও নদীতে যাওয়া কঠিন হয়ে পড়ে। মূলত এই শেওলা থেকে পরিত্রানের উপায় বের করার চিন্তার মধ্যে দিয়ে আমার এ মেশিন আবিষ্কারে নেমে পড়া।

দুই বছর আগে ২২ হর্স-পাওয়ারের ইঞ্জিন, এঙ্গেল, পাত, কাঠ,চেইন, পেনিয়াম, গিয়ারবক্স, প্লেনসিড ও ১৯টি বিচালি কাটা ছুরি দিয়ে মেশিন বানালেও ঘন শেওলা কাটতে গেলেই মেশিন বন্ধ হয়ে যেত। এরপর ডিঙ্গি নৌকা চালাতে ১১ হর্সপাওয়ার ও শেওলা কাটতে ২২ হর্সপাওয়ারের পৃথক দুইটি ইঞ্জিনহ ৯টি ছুরি পাতের মধ্যে বিশেষ কায়দায় সেট করে মেশিনটি বানানো হয়। প্রায় তিন লাখ টাকা ব্যায় সাপেক্ষে মাস খানেক কাজ করে তৈরিকৃত মেশিন শেওলা কাটার উপযোগী হয়। কেটে ফেলা কুচি কুচি শেওলা দিয়ে জৈব সার তৈরী সম্ভব বলে তিনি মনে করেন।

প্রদীপ বিশ্বাসের এক মাত্র সন্তান জনতা ব্যাংকে কর্মরত রনজীত বিশ্বাস জানান, সরকারি-বেসরকারি পর্যায় পৃষ্ঠপোষকতা পেলে এ ধরনের উন্নত মানের মেশিন আমাদের প্রতিষ্ঠান থেকে তৈরি করা সম্ভাব। এমন আবিষ্কার দেশের বুকে এই প্রথম। তাই চাইবো রাষ্টীয় ভাবে এমন যন্ত্র আমিষ্কারে সরকারকে সহযোগীতা করবার জন্য।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status