ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
সোনারগাঁয়ে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 27 February, 2025, 2:09 PM

সোনারগাঁয়ে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

সোনারগাঁয়ে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেড়াতে বাড়ি ফেরার পথে মহাসড়কে যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু টুটুল ও হাবিব নিহত হয়েছে। বুধবার রাত ১০টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত টুটুল রাজধানীর নন্দীপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে সে একজন ব্যবসায়ী এবং নিহত হাবিব একই এলাকার আবদুল বাতেনের ছেলে সে ফিনল্যান্ড প্রবাসী। 

কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, তারা দুই বন্ধু মোটরসাইকেল যোগে সোনারগাঁয়ে বেড়াতে আসে। মেঘনা নদীতে গোসল করে সোনারগাঁ যাদুঘর ঘুরে রাতে বাড়ি ফেরার পথে মহাসড়কের টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি যাত্রী বাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল থাকা দুই বন্ধু হাবিব ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর টুটুল মারা। এ ঘটনায় গাড়ির চালক ও হেলপারকে আটক করা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status