ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
মঠবাড়িয়ায় অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 27 February, 2025, 2:07 PM

মঠবাড়িয়ায় অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার

মঠবাড়িয়ায় অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজ নগর এলাকার ভাটার পোল সংলগ্ন কৃষিজমি থেকে এক অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।


স্থানীয়রা জানান, বৃদ্ধকে এর আগে এলাকায় ঘুরতে দেখা যায়নি, ফলে কেউই তার পরিচয় সম্পর্কে নিশ্চিত নন। এলাকাবাসীর ধারণা, তিনি পথভ্রষ্ট বা মানসিক ভারসাম্যহীন হতে পারেন।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে নানা আলোচনা চলছে। অনেকেই বৃদ্ধের মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে,যদি কেউ ওই বৃদ্ধের পরিবার বা পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তবে অনুগ্রহ করে আমাদের জানান। এতে লাশের দাফন এবং আইনগত প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

মঠবাড়িয়া থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত বৃদ্ধের বয়স আনুমানিক ৭০ বছর। তিনি সাধারণ পোশাক পরিহিত ছিলেন। প্রাথমিক তদন্তে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বৃদ্ধের পরিচয় শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।আমরা আশপাশের এলাকায় অনুসন্ধান চালাচ্ছি। পাশাপাশি মরদেহের ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার করা হয়েছে, যাতে কেউ তাকে শনাক্ত করতে পারেন।

তিনি আরও জানান,মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের জন্য সিআইডির চৌকস টিম কাজ করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status