ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
নাসরুল্লাহ ও সাফিয়েদ্দীনকে নিয়ে যে বার্তা দিলেন খামেনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 24 February, 2025, 4:00 PM

নাসরুল্লাহ ও সাফিয়েদ্দীনকে নিয়ে যে বার্তা দিলেন খামেনি

নাসরুল্লাহ ও সাফিয়েদ্দীনকে নিয়ে যে বার্তা দিলেন খামেনি

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাবেক প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং সাইয়েদ হাশেম সাফিয়েদ্দীনকে নিয়ে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 

বার্তায় খামেনি বলেছেন, ‘এই অঞ্চলের প্রতিরোধ বাহিনীর মহান মুজাহিদ এবং শীর্ষস্থানীয় কমান্ডার সাইয়েদ হাসান নাসরুল্লাহ (আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করুন) এখন সম্মানের শীর্ষে অবস্থান করছেন। তার পবিত্র দেহকে আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদের ভূমিতে সমাহিত করা হবে, কিন্তু তার আত্মা এবং তার পথ প্রতিদিন আরও মহিমান্বিতভাবে উজ্জ্বল হবে।  ইনশাআল্লাহ, যারা তাকে অনুসরণ করবে তাদের জন্য পথ আলোকিত হবে। ’

‘শত্রুদের সচেতন থাকতে হবে যে দখল, নিপীড়ন এবং অহংকারের বিরুদ্ধে প্রতিরোধ কখনও শেষ হবে না এবং আল্লাহর ইচ্ছায় চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত অব্যাহত থাকবে। ’

তিনি আরও লেখেন, ‘সৈয়দ হাশেম সাফিয়েদ্দীনও এই অঞ্চলের ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি লেবাননে প্রতিরোধের নেতৃত্বের একজন ঘনিষ্ঠ সহচর এবং অবিচ্ছেদ্য অংশ ছিলেন।এই দুই সম্মানিত মুজাহিদের ওপর এবং সম্প্রতি শাহাদাত বরণকারী অন্যান্য সাহসী, আত্মত্যাগী যোদ্ধাদের ওপর এবং ইসলামের সকল শহীদদের উপর আল্লাহর সালাম বর্ষিত হোক। আমার প্রিয় সন্তানরা, লেবাননের বীর যুবকরা, আমি তোমাদের বিশেষ সালাম জানাচ্ছি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status