ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বিশ্বের কাছে ৫.৮ ট্রিলিয়ন ডলার পাওনা বাংলাদেশের, তবুও কেন ঋণের ফাঁদে?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 20 February, 2025, 8:39 PM

বিশ্বের কাছে ৫.৮ ট্রিলিয়ন ডলার পাওনা বাংলাদেশের, তবুও কেন ঋণের ফাঁদে?

বিশ্বের কাছে ৫.৮ ট্রিলিয়ন ডলার পাওনা বাংলাদেশের, তবুও কেন ঋণের ফাঁদে?

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড-এর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, ধনী দেশগুলোর কাছ থেকে জলবায়ু ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ ৫.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার পাওনা থাকলেও সেই অর্থ পরিশোধ না করে উল্টো ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের বিদেশি ঋণের ফাঁদে ফেলছে উন্নত দেশগুলো।

আদ্দিস আবাবায় অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়নের সম্মেলন উপলক্ষে প্রকাশিত ‘হু ওজ হু’ প্রতিবেদনটি জানায়, ২০২৪ সালে বিশ্বের ৫৪টি নিম্ন আয়ের দেশ ঋণের ফাঁদে পড়েছে এবং এসব দেশ ধনী দেশগুলোর কাছে ১৩৮ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর কাছে জলবায়ু ক্ষতিপূরণ বাবদ ধনী দেশগুলোর দেনা ১০৭ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা এসব দেশের বিদেশি ঋণের তুলনায় ৭০ গুণ বেশি।

একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, "ঋণ সংকট এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের বিদেশি ঋণ প্রত্যাহার এবং ঔপনিবেশিক ঋণ কাঠামো থেকে মুক্তি জরুরি।"

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status