|
২৬ ফেব্রুয়ারি সমাবেশে নতুন দলের ঘোষণা?
নতুন সময় প্রতিবেদক
|
![]() ২৬ ফেব্রুয়ারি সমাবেশে নতুন দলের ঘোষণা? বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সমাবেশ প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির প্রথম বৈঠকে অংশ নেওয়া চারজন জানান, সমাবেশে লোকজন আনার জন্য কমিটির বিভিন্ন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক, চিকিৎসা এবং গণমাধ্যম বিষয়ক উপকমিটিও গঠন করা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দলের আনুষ্ঠানিক ঘোষণা সমাবেশে দেওয়া হলেও দলের সনদ প্রকাশ নাও করা হতে পারে। ইতিমধ্যে নতুন দলের আহ্বায়ক ঠিক করা হয়েছে, তবে সদস্য সচিব পদ নিয়ে মতবিরোধ রয়েছে। নতুন রাজনৈতিক দল নিয়ে সাম্প্রতিক প্রচারণার মাধ্যমে জনমত বিশ্লেষণ ও মূল্যায়নের জন্য একটি আলাদা উপকমিটিও গঠন করা হয়েছে। সমাবেশ সফল করতে দলটি সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে এবং এই উদ্যোগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
