ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
রূপগঞ্জ ফিলিং ষ্টেশনে গ্যাস নিতে এসে প্রাইভেটকারে আগুন॥ আগুনে পুড়ে শিশুর মৃত্যু
শরীফ হোসেন ,রূপগঞ্জ
প্রকাশ: Friday, 14 February, 2025, 9:01 PM

রূপগঞ্জ ফিলিং ষ্টেশনে গ্যাস নিতে এসে প্রাইভেটকারে আগুন॥ আগুনে পুড়ে শিশুর মৃত্যু

রূপগঞ্জ ফিলিং ষ্টেশনে গ্যাস নিতে এসে প্রাইভেটকারে আগুন॥ আগুনে পুড়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খালার বাড়ীতে যাবার পথে ফিলিং ষ্টেশন থেকে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে আগুন জ¦লে প্রাইভেটকারে থাকা চার বছরের শিশু জিহান আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। শুক্রবার বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং ষ্টেশনে এঘটনা ঘটে। এদিকে মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বজনরা ফিলিং ষ্টেশনের ভাংচুর চালায়।

নিহত জিহান রূপগঞ্জের রূপসী এলাকার শরীফের ছেলে।

নিহতের স¦জনরা জানান, বিকালে শিশু জিহান তার মা ও মামার সাথে প্রাইভেটকার যোগে খালার বাড়ী নরসিংদীর উদ্দেশ্য রওয়ানা হয়। এসময় কর্নগোপ এলাকায় রংধনু ফিলিং ষ্টেশনে প্রাইভেটারে গ্যাস নেয়ার জন্য যায়। গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারের ভিতরে ছিল শিশু জিহান। তার মা ও মামা বাইরে ছিল। গ্যাস নেয়ার সময় হঠাৎ গাড়ীতে আগুন লেগে যায়। কিছু বুঝার আগেই পুরো গাড়ীতে আগুন জলে  উঠে। আগুনে গাড়ীর ভিতরে থাকা শিশু জিহান পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। এদিকে আগুনে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনা ফিলিং ষ্টেশনের ভাংচুর চালায়। এদিকে প্রাইভেটকারে আগুন লাগার পরপরই ফিলিং ষ্টেশনের দায়িত্বরত কর্মচারীরা পালিয়ে যায়।

  ভুলতা ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, ফিলিং ষ্টেশনে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status