|
সিরাজগঞ্জে নতুন ভোটার কার্যক্রমকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫
নতুন সময় প্রতিনিধি
|
![]() সিরাজগঞ্জে নতুন ভোটার কার্যক্রমকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫ শুক্রবার দুপুরে দিকে উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে বলে জানান সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ রানা। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন ভোটার তালিকায় ছবি তুলতে এসে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে উপজেলার কালিয়া কান্দাপাড়া ও চরবনবাড়িয়া গ্রামের যুবকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে অন্তত ১৫ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ পরিদর্শক মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। আহতদের মধ্যে দুইজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
