|
প্রেমিকার মন জয়ে বাঘের খাঁচায় প্রেমিক, অতঃপর...
নতুন সময় ডেস্ক
|
![]() প্রেমিকার মন জয়ে বাঘের খাঁচায় প্রেমিক, অতঃপর সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেমিকার মন জয় করতে জীবন্ত বাঘের খাঁচায় নেমে গিয়েছেন এক প্রেমিক। ভারতের গুজরাটের আহমেদাবাদে এমন কাণ্ড ঘটেছে। জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত ৯ ফেব্রুয়ারি। এদিন উত্তরপ্রদেশের বাসিন্দা এবং বর্তমানে আহমেদাবাদের রাখিয়াল এলাকার এক যুবক প্রেমিকাকে ইমপ্রেস করতে এমন কাণ্ড ঘটান। তিনি আহমেদাবাদের কানকারিয়া চিড়িয়াখানায় বাঘের খাঁচার নেমে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, যুবক খাঁচায় ঢোকার চেষ্টাকালে বাঘও তার ওপর হামলে পড়তে যায়। একপর্যায়ে পা পিছলে প্রায় বাঘের খাঁচায় পড়ছিলেন যুবক। এ সময় কর্মীরা তাকে টেনে তুলে নিয়ে আসেন। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
