|
শান্তর লক্ষ্য পূরণ হলেই ৩০ কোটি টাকা পাবে বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
|
![]() শান্তর লক্ষ্য পূরণ হলেই ৩০ কোটি টাকা পাবে বাংলাদেশ হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে টুর্নামেন্টটি। এবার ৫৩ শতাংশ বেড়েছে চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবারের চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার। রানার্স আপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার। এছাড়া সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দলের পকেটে যাবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করা দুই দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। আর তলানিতে থাকা দুই দলের জুটবে ১ লাখ ৪০ হাজার ডলার করে। আট দলের সবাই অংশগ্রহণের সুবাদে আলাদাভাবে পাবে ১ লাখ ২৫ হাজার ডলার। তাছাড়া, গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের বিজয়ী দলের মিলবে ৩৪ হাজার ডলার। সব মিলিয়ে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানির পরিমাণ ৬ লাখ ৯০ হাজার ডলার। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সেমিফাইনালে উঠতে হলে অন্তত দুটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। একটি ম্যাচ জিতলেও মিলতে পারে শেষ চারে খেলার টিকিট। তবে অনেক যদি-কিন্তুর সমীকরণের ভেতর দিয়ে যেতে হবে টাইগারদের। গ্রুপ পর্বে দুটি ম্যাচ জেতার পর সেমিফাইনালে ও ফাইনালে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে যদি শান্তর লক্ষ্য পূরণ হয়, তাহলে বাংলাদেশ প্রাইজমানি হিসেবে পাবে মোট ২৪ লাখ ৩৩ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৯ কোটি ৩৯ লাখ টাকার বেশি। আর বাংলাদেশ যদি কোনো ম্যাচ না জিতেই বিদায় নেয়, সেক্ষেত্রেও আর্থিক পুরস্কার হিসেবে পাবে মোট ২ লাখ ৬৫ হাজার ডলার পাবে টাইগাররা। যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ২০ লাখ টাকার বেশি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
