ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
শ্যামনগর হাসপাতালে স্বজনদের কান্নার রোল, মা বেচে গেলেও শিশু সন্তান দুটি মারা গেল
রবিউল ইসলাম ,শ্যামনগর
প্রকাশ: Thursday, 30 January, 2025, 2:15 PM

শ্যামনগর হাসপাতালে স্বজনদের কান্নার রোল, মা বেচে গেলেও শিশু সন্তান দুটি মারা গেল

শ্যামনগর হাসপাতালে স্বজনদের কান্নার রোল, মা বেচে গেলেও শিশু সন্তান দুটি মারা গেল

শ্যামনগর হাসপাতালে আনার আগেই শিশু সন্তান দুটি মারা যায়, এমনটি জানালো হাসপাতালের কর্মরত চিকিৎসক। মা বেচে গেলে আসল রহস্য এখন বের হয়নি। সাতক্ষীরার কালিগঞ্জ  উপজেলার কালিকাপুর এলাকায় নিজের কোলের শিশু সন্তান দুটি কে প্রথমে বিষ পানে হত্যা করে পরে মা নিজেই বিষপান করে গলায় রশি বেচিয়ে নিজেকে মেরে ফেলার চেষ্টা করে। নিহত শিশু দুটির নাম হলো- মাহির (৫) ও আরিয়ান ৯ মাসের শিশু।পিতার নাম মাহমুদ হাসান। শিশু দুটির মা রত্না খাতুন (৩০)। শিশু দুটির দাদী বলেন,আমি বাড়ীতে ছিলাম না মেয়ের বাড়ীতে গিয়েছিলাম কিন্তু আমার বউ মা ও আমার ছেলের সাথে কোন  গোলমাল হয়নি, তাদের মধ্যে যথেষ্ট মিল আছে। নির্বাক পিতা মাহমুদ হাসান বলেন,আমি আমার ঔষধের দোকানে ছিলাম, বাড়ীতে কোন ঝামেলা হয়নি,পারিবারিক ভাবে আমাদের মধ্যে তেমন কোন সমস্যা নেই, এঘটনা শুনেই আমি হাসপাতালে এসেছি,আপনারা আমার স্ত্রী কে বাচান তাহলে আসল রহস্য উদঘাটন করা যাবে।শ্যামনগর হাসপাতালের কর্মরত ডাক্তার তরিকুল ইসলাম বলেন,বাচ্চা দুটি বিষপানে মারা গেছে হাসপাতালে আনার আগেই, তবে মা কে আমরা ওয়াশিং করছি,সে এখন ও বেচে আছে,আমরা চেষ্টা করছি। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যা বলেন,বাচ্চা দুটি মারা গেছে, মা  হাসপাতালে আছেন,আমার পুলিশ সেখানে গেছেন,তবে এঘটনার আসল রহস্য এখনও জানা যায় নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status