|
দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী প্রসূন
নতুন সময় ডেস্ক
|
![]() দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী প্রসূন এ প্রসঙ্গে গণমাধ্যমে প্রসূন বলেন, দ্বিতীয় সন্তানের মা হলাম। এবার সেলফ রেসপেক্টটা অনেক বেড়েছে। সন্তানের পাশাপাশি নিজের সুস্থতার জন্য যত্ন নিচ্ছি এখন। প্রথমবার অনেক এক্সাইটমেন্ট ছিল। নতুন মা হয়েছি, অনেক কিছুই বুঝতে পারিনি। তখন সন্তানের মুখ দেখে কান্না করেছিলাম। এর আগে ২০২২ সালে প্রথমবার ছেলে সন্তানের মা হন অভিনেত্রী। ২০২১ সালের ৩০ জুলাই বন্ধু ফারহান গাফফারকে বিয়ে করেন প্রসূন। এরপর শোবিজকে বিদায় জানিয়ে তিনি এখন পুরোদস্তুর সংসারী। প্রসঙ্গত, ২০১২ সালে সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ নির্বাচিত হন প্রসূন। এরপর শোবিজ দুনিয়ায় পা রাখেন তিনি। পরবর্তীতে একাধিক নাটক ও কয়েকটি সিনেমায় অভিনয়ও করেছেন অভিনেত্রী। সর্বশেষ ‘পদ্মপুরাণ’ সিনেমায় দেখা গেছে প্রসূনকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
