ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
লাকসাম নবাব ফয়জুন্নেচ্ছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ে তারুণ্য মেলা
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Wednesday, 29 January, 2025, 5:49 PM

লাকসাম নবাব ফয়জুন্নেচ্ছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ে তারুণ্য মেলা

লাকসাম নবাব ফয়জুন্নেচ্ছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ে তারুণ্য মেলা

তারুণ্য উৎসব-২০২৫ উপলক্ষে কুমিল্লার লাকসাম নবাব ফয়জুন্নেচ্ছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ে তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী তারুণ্য মেলায় শিক্ষার্থীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। 
নবাব ফয়জুন্নেচ্ছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ে তারুণ্য মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে। মেলার উদ্বোধন করেন লাকসান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। 
এসময় উপস্থিত


ছিলেন- লাকসাম উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিফাতুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দীন, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মিজানুর রহমান সেলিম, প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন হেলাল, শিক্ষাবিদ গোলাম ফারুক, অ্যাড. নিজাম উদ্দিন, জামিলুর রহমান সোহেল, প্রকৌশলী মাইনুল হক মজুমদার মিঠু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিনহাজসহ অভিভাবকবৃন্দ। 
তারুণ্য মেলায় শিক্ষার্থীদের হাতে তৈরিকৃত হরেক রকমের সুস্বাদু পিঠা, মিষ্টান ভান্ডার, নকশিকাঁথা ও হাতের কাজের বিভিন্ন সামগ্রী শোভা পায়। অতিথিরা তারুণ্য রুণ্য মেলায় স্টল পরিদর্শন করে পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভায় সন্তোষজনক প্রকাশ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status