বিশ্বের সাথে তাল মিলিয়ে ক্রীড়া সাংস্কৃতিতে মেয়েরাও এগিয়ে যাচ্ছে : ইউএনও
মু. জিল্লুর রহমান জুয়েল
প্রকাশ: Wednesday, 29 January, 2025, 5:47 PM
বিশ্বের সাথে তাল মিলিয়ে ক্রীড়া সাংস্কৃতিতে মেয়েরাও এগিয়ে যাচ্ছে : ইউএনও
দেশের দক্ষিণ জনপদের নারী শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান পটুয়াখালীর গলাচিপা উপজেলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬৪তম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ক্রীড়া অনুরাগী ও স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য বলেন, তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্যে, নারী শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক সাফল্যে দেশ-বিদেশে প্রতিযোগিতার মাধ্যমে সম্মান বৃদ্ধি করবে।
বিশ্ব দরবারে তাল মিলিয়ে বাংলাদেশের মেয়েরাও আজ পুরুষদের পাশাপাশি সমভাবে সফল বিচরণে এগিয়ে যাবে গতকাল মঙ্গলবার সকাল দশটায় স্কুল আঙ্গিনায় বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন । এছাড়াও বিশেষ অতিথি দ্বয়ের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা জামায়াতের আমির ডাঃ জাকির হোসেন, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, গলাচিপা প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিল্টন, গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ জসিম উদ্দিন আহম্মেদ, সিনিয়র সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল, শিক্ষক সমিতির সভাপতি মোঃ রাজার মিয়া প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় থাকেন স্কুলের গর্বময় শিক্ষক মোঃ হারুনুর রশিদ। ক্রীড়া দফা পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষিকা সালমা বেগম সহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠানে সাবেক শিক্ষক-শিক্ষিকা অভিভাবক সুধী সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকেন। উল্লেখ্য ১৯৬১ সালে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। এই প্রতিষ্ঠান থেকে দেশ-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে সাফল্যের সাথে সুনাম অর্জন করে চলেছে শিক্ষার্থীরা।