ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
তেঁতুলিয়ায় এক ইউনিয়নে ৩ জন পেলেন মেডিকেলে পড়ার চান্স এলাকায় উৎসবের আমেজ
মুস্তাক আহমেদ,পঞ্চগড়
প্রকাশ: Tuesday, 28 January, 2025, 4:10 PM

তেঁতুলিয়ায় এক ইউনিয়নে ৩ জন পেলেন মেডিকেলে পড়ার চান্স এলাকায় উৎসবের আমেজ

তেঁতুলিয়ায় এক ইউনিয়নে ৩ জন পেলেন মেডিকেলে পড়ার চান্স এলাকায় উৎসবের আমেজ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক ইউনিয়নে ৩ জন মেডিকেলে চান্স পেয়েছেন । এমন খবরে এলাকায় আনন্দের জোয়ারে ভাসছে এলাকাবাসী। এক সময় এই এলাকার ছাত্রছাত্রীদের জন্য সরকারি অথবা বেসরকারী মেডিকেলে চান্স পাওয়া ছিল স্বপ্নের হরিণ। কিন্তু এখন সেই স্বপ্নের হরিণ যেন ধরা দিল কঠিন পরিশ্রম আর মেধার দীপ্তিময়তায়।

তেঁতুলিয়া উপজেলার ২ নং তিরনই হাট ইউনিয়নের ব্রম্মতোল গ্রামের কৃষক ঘরের সন্তান আব্দুল করিম । বাবা আকরাম আলী কৃষক মা রহিমা বেগম গৃহীনি । তিন ভাইয়ের মধ্যে আ: করিম দ্বিতীয় । ছোট বেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্নে বড় হয়েছেন আ: করিম । স্থানীয় ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা শেষ করে ভর্তি হয়েছিল ঠাঁকুরগাঁও সরকারী কলেজ। এবার ২০২৪-২৫ এমবিবিএস ভর্তি পরীক্ষায় ঢাকার মুগদা ম্যাডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে পরিবার তথা এলাকার মুখ উজ্জল করেছে। আ: করিমের স্বপ্ন ডাক্তারী পাশ করে এলাকার হতদরিদ্র ও দুস্থ মানুষদের চিকিৎসা সেবা দিতে। আ: করিম বলেন ডাক্তার হওয়ার স্বপ্ন আমার বহু দিনের স্বপ্ন  আল্লাহ আমার স্বপ্ন পুরণের সুযোগ দিয়েছে আমি আমার পরিবারের কাছে কৃতজ্ঞ ।

একি ইউনিয়নের খয়খাট পাড়া এলাকার মোকবুলার রহমানের (প্রাথমিক শিক্ষক) কণ্যা মিফতাহুল জান্নাত মেধা। ৫ম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেএসসিতে  ও পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ ৫ পেয়ে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে সফলতার সাথে উর্ত্তীণ হয়েছেন। সিরাজগঞ্জের এম মনসুর আলী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে পরিবারের তথা এলাকার সম্মান উজ্জল করেছে ।

এদিকে রওশনপুর গ্রামের আশরাফুল কারিম (শিক্ষা কর্মকর্তা) এর ২য় কণ্যা সাদিয়াতুন মুনতাহা তাহসিন সলিমুল্লাহ ম্যাডিকেল কলেজে ভর্তির সুযোগ পয়েছেন। বাবা আশরাফুল কারিমের মৃত্যুর পর মা দিলরুবা ইয়াসমিন সন্তানদের পড়াশুনার জন্য গ্রামের বাড়ি ছেড়ে শহরে থাকেন। বড় মেয়ে আজরিন কারিম অনি দিনাজপুর ম্যাডিকেল কলেজের ৩য় বর্ষের শির্ক্ষাথী । সাদিয়াতুন মুনতাহা তাহসিন বলেন আমি আমার বাবা মায়ের স্বপ্ন পুরণ করতে চাই। এলাকার মানুষের সেবা করতে চাই। সবাই আমার জন্য দুআ করবেন।
তিরনইহাট ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসাইন বলেন আমরা ভাগ্যবান । এবারেই প্রথম আমরা তিরনইহাট ইউনিয়ন বাসী একসাথে তিনজনের ম্যাডিকেলে চান্স পাওয়ার সুখবর পেয়েছি। এরা আমাদের গর্বের সন্তান । আমি চান্সপ্রাপ্তদের সুন্দর ভবিষ্যত কামনা করছি। পাশাপাশি ম্যাডিকেলে পড়ার জন্য আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়ে সবসময় পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status