|
শ্রীবরদীতে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় সংবাদ সম্মেলন
রাকিবুল হাসান খোকন
|
|
শ্রীবরদীতে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে মোশারফ হোসেন বলেন, আমি জীবিকার তাগিদে ময়মনসিংহ বসবাস করি আমার জমি যার দাগনং ১১২২, খতিয়ান নং ১২৯২, ৫২ জমিতে আমার দুই কক্ষ বিশিষ্ট হাফ বিল্ডিং ঘরের পাশে একটি ঘর নির্মাণ করে বসবাস করে একই গ্রামের বাসিন্দা মিজানুর রহমান। পরবর্তীতে আমি তাদেরকে আমার জায়গা ছেড়ে তাদের পৈতিক বাড়িতে চলে যেতে বললে তারা আমার জমি তাদের নিজের জমি বলে দাবি করেন। পরবর্তীতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউপি চেয়ারম্যান কে নিয়ে গ্রাম্য সালিশ দরবারে অন্যত্র বিক্রি করে দেয়। দুই মাস অতিবাহিত হওয়ার পর আমার জমিতে আমার স্থাপনকৃত পরিতক্ত ঘরটি ভেঙে নতুন ঘর নির্মাণ করতে গেলে পুনরায় তারা জায়গাটি দখলের চেষ্টা করেন । এবং মিজানুর রহমানের স্ত্রী শেফালী বেগম বিজ্ঞ সি আর আমলি আদালত শেরপুরে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। যা বর্তমানে শ্রীবরদী থানা পুলিশ তদন্ত করছেন। আমি আজ নিরুপায়, আমাকে মিথ্যা মামলা দিয়ে সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমি মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি। সংবাদিক সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে মিজানুর রহমানের স্ত্রী শেফালী বেগম বলেন, মোশারফ হোসেন আমার কাকা। তার অভিযোগ মিথ্যা। আমরাও অন্যায় বিচার চাই। শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, বিজ্ঞ আদালত থেকে একটি কোট পিটিশন তদন্তের দায়িত্ব আমি পেয়েছি। বিজ্ঞ আদালত প্রতিবেদন চেয়েছেন। আমি তদন্ত করছি তদন্ত শেষ হলে সঠিক ভাবে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
