|
মানিকগঞ্জের শিবালয় "ইজতেমায় হামলাকারী সাদ পন্থীদের ফাঁসি" দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
নতুন সময় প্রতিনিধি
|
![]() মানিকগঞ্জের শিবালয় ২৫ ডিসেম্বর বুধবার সকাল ১০টার সময় উপজেলার টেপরা ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলা ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে গত ১৮ ডিসেম্বর রাতের টাঙ্গী ইতে ময়দানে ঘুমন্ত, ইবাদতরত মুসল্লিদের ওপর হামলা চালিয়ে হত্যাকারী খুনি-সাদিয়ানী ওয়াসিফ গংদের গ্রেফতার ও সাদপন্থীদের সকল কার্যক্রম বন্ধ ও খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অয়োজন করা হয়। সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে শিবালয় উপজেলা পরিষদে চত্বরে শেস হয়। বক্তারা বলেন, সাদ পন্থীরা টোঙ্গী ইজতেমায় ঘুমন্ত ও ইবাদতরত মুসল্লীদের উপর হামলা চালিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক ও ফাঁসি বিচার চাই। তাদের সংগঠন সকল কার্যক্রম পরিচালনা বন্ধ করতে হবে। বিক্ষভ সমাবেশ ও মিছিল শেষে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বরাবর সাদ পন্থী খুনীদের শাস্তি ও তাদের সকল কার্যক্রম বন্ধ দাবি করে একটি স্মারক লিপি দিয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
