|
ইজতেমা মাঠে হামলার প্রতিবাদে মনোহরগঞ্জে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ
শারমিন সুলতানা, লাকসাম
|
![]() ইজতেমা মাঠে হামলার প্রতিবাদে মনোহরগঞ্জে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মঙ্গলবার বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার নাথেরপেটুয়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে স্মারকলিপি পেশ করেন বিক্ষোভকারীরা। মানববন্ধনে ও বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শামছুল আলম, তাবলীগের মুরুব্বি মাওলানা আবু বকর, মাওলানা আবদুস সহিদ, মুফতি নজরুল ইসলাম, মাওলানা নজির আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, তাবলীগের জিম্মাদার মাওলানা হুমায়ুন কবির, মাওলানা জাকির হোসেন, মাওলানা লোকমান হোসাইন, প্রফেসর জাহিদ, নুরুল হক ভূঁইয়া প্রমুখ। মানববন্ধনে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের উপর সা’দপন্থীদের হামলার প্রতিবাদ জানিয়ে খুনিদের দ্রæত গ্রেফতার করে ফাঁসী দেওয়ার এবং সা’দপন্থীদের তাবলীগ নিষিদ্ধের দাবী জানানো হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
