|
বড়াইগ্রামে ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন
নতুন সময় প্রতিবেদক
|
![]() বড়াইগ্রামে ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি ও যুগান্তর প্রতিনিধি অহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলার সাবেক সিভিল সার্জন ডা. মোঃ শামস উদ্দিন। প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দেশ রূপান্তর প্রতিনিধি আব্দুল আউয়াল মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সাধারণ কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপক প্রকৌশলী আবুল কালাম আজাদ, সাবেক প্রধান শিক্ষক তোজাম্মেল হক হীরা ও বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের সহকারী অধ্যাপক শফিউল হাসান তীতু বক্তব্য রাখেন। এসময়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের বড়াইগ্রাম প্রতিনিধি আব্দুল মান্নান স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। পরে অতিথিগণ কেক কেটে ইত্তেফাকের ৭২ প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
