ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফের নতুন বিপাকে আল্লু অর্জুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 December, 2024, 5:18 PM

ফের নতুন বিপাকে আল্লু অর্জুন

ফের নতুন বিপাকে আল্লু অর্জুন

মুক্তির পর রেকর্ড গড়েই যাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ ছবিটি। রেকর্ডের পাশাপাশি সিনেমাটি ঘিরে নানা বিপত্তিও ঘটছে। সিনেমা মুক্তির দিনে দেখতে গিয়ে এক নারী পদপিষ্ট হয়ে মারা যান। আহত হয়েছে তার ছেলে। যার ফলশ্রুতিতে গ্রেপ্তার পর্যন্ত হতে হয়েছে আল্লু অর্জুনকে। তার বাড়িতে চালানো হয়েছে ভাঙচুর। এবার তাকে সমন পাঠাল ভারতীয় পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সিনেমা হলে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনায় এবার ‘পুষ্পা’কে সমন পাঠাল হায়দরাবাদ পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে অভিনেতাকে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি আল্লু অর্জুন। সেইসঙ্গে তিনি পুলিশের দফতরে হাজির হয়েছেন কি না সে বিষয়েও কোনো তথ্য এখন পর্যন্ত আসেনি ভারতীয় সংবাদমাধ্যমে।

এর আগে রোববার (২২ ডিসেম্বর) বিকেলে আল্লু অর্জুনের জুবিলি হিলসের বাড়ির সামনে হানা দেয় উন্মত্ত জনতা। অভিযোগ, হামলাকারীরা নিজেদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দেয়। ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে তাণ্ডব চালায়। আল্লুর বাড়ির ভেতর ঢুকে ফুলের টব ভেঙে দেয়, টমেটো ছোড়া হয়, পোড়ানো কুশপুত্তলিকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status