ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩
মাধবপুর উপজেলা প্রেসক্লাব এর নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা'র মতবিনিময়
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Tuesday, 3 December, 2024, 5:21 PM

মাধবপুর উপজেলা প্রেসক্লাব এর নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা'র মতবিনিময়

মাধবপুর উপজেলা প্রেসক্লাব এর নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা'র মতবিনিময়

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম এর সাথে মাধবপুর উপজেলা প্রেসক্লাব এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা'র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: হামিদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ জাহান রনি, দপ্তর সম্পাদক এম এম গৌওছ,  সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াসিন তন্ময়, জালাল উদ্দীন লস্কর, মো: জাকির হোসেন,  মশিউর রহমান মোর্শেদ, আনিসুর  রহমান, সালমান কয়েস, আলহাজ্ব শাহীন মিয়া প্রমূখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং মাধবপুর উপজেলার সাংবাদিকদের দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status