ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩
নাটোরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
প্রকাশ: Wednesday, 19 August, 2026, 6:09 PM

নাটোরে নানা আয়োজনে  স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাটোরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাটোরে শোভাযাত্রা ও সমাবেশের মধ্যে দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে এক বর্ণাঢ্যে শোভাযাত্রা বের করা। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নাটোর প্রেসক্লাবে সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,মোস্তাফিজুর রহমান শাহীন,যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহির উদ্দিন জহির।

 সমাবেশে বক্তারা বলেন,স্বেচ্ছাসেবক দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়। এটি মানুষের পাশে দাঁড়ানো, গণতন্ত্র রক্ষা এবং দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ শক্তি। প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতার মধ্যেও এই সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা রেখে চলেছেন। আগামিতেও দেশ ও জাতির যেকোন প্রয়োজনে   স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মিরা মাঠে থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status