|
সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে এবং সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান এবং সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, এস এম মহসিন আলম, মিলন, সুমন, হাসান মাহমুদ বাচ্চুসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করা হয়। এতে থানা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
