ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
চকরিয়ায় শহীদ সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাযা সম্পন্ন
মোঃ আরফাতুল ইসলাম সানি
প্রকাশ: Wednesday, 27 November, 2024, 7:03 PM

চকরিয়ায় শহীদ সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাযা সম্পন্ন

চকরিয়ায় শহীদ সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাযা সম্পন্ন

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাযা চকরিয়া সরকারি হাসপাতাল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর)  বিকাল ৪টায় চকরিয়া সরকারী হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হয়েছে 
এসময় গায়েবানা জানাযা নামাযের ইমামতি করেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী 

বিশাল জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, চকরিয়া পৌরসভা বিএনপি নেতা এম. আলী আকবর, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, তরুণ সমাজসেবক ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা হাফেজ এহসানুল হকসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। 

তিনি গায়েবানা জানাযা শেষে শহীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণসহ সকল প্রকার ষড়যন্ত্র থেকে মুক্তি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন।

এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আইন পেশার লোকজনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status