প্রতিবছরের ন্যায় এ বছরও শুরু হতে যাচ্ছে সিরাজগঞ্জে জেলা ইজতেমা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেচ্ছাশ্রমের মাধ্যমে গড়ে উঠেছে ইজতেমার তাবুখানা।
জানাযায়, আগামীকাল (২৮ নভেম্বর) বৃহস্পতিবার ফজর নামাজের শেষে আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হবে তিন ব্যাপী জেলা ইজতেমা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, যমুনা নদীর হার্ড পয়েন্ট তীরে অবস্থিত ৭নং ওয়ার্ড রানীগ্রাম এলাকায় ইজতেমার মাঠে তাবলীগ জামাতের সাথীরা সকল প্রস্তুতিমূলক কাজ শেষ করে মুসল্লীদের উপযোগী তাবু গড়ে তুলেছেন।
সিরাজগঞ্জ জেলার ফয়সাল ও শুরার পক্ষে ডা: এস এম নাজিমউদ্দীন জানান, মহান আল্লাহ পাকের প্রতি আমাদের সন্তুষ্টি অর্জন করা ও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালামের দিন - ইসলাম ও সুন্নত প্রচারের জন্য প্রতিবছরের ন্যায় সিরাজগঞ্জ জেলা ইজতেমা রানীগ্রাম এলাকার হার্ড পয়েন্টে একই জায়গায় অনুষ্ঠিত হয়ে থাকে। ২৮ তারিখ বৃহস্পতিবার হইতে শনিবার আখেরি মোনাজাত মধ্য দিয়ে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হবে।
এ বছরের বিদেশি জামাত থাকবে বিশেষ করে ইন্দোনেশিয়া,মালয়েশিয়া,থাইল্যান্ড সহ সিরাজগঞ্জ জেলার প্রতিটি উপজেলার প্রায় ২ লাখ মুসুলিয়াঙ্গন উপস্থিত হবে। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জেলা ইজতেমাকে সফল করার জন্য সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।