ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
জয়পুরহাটে যানজট নিরসনের উদ্যোগে পুলিশ সুপারের মতবিনিময়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 27 November, 2024, 7:09 PM

জয়পুরহাটে যানজট নিরসনের উদ্যোগে পুলিশ সুপারের মতবিনিময়

জয়পুরহাটে যানজট নিরসনের উদ্যোগে পুলিশ সুপারের মতবিনিময়

জয়পুরহাট জেলার যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে জেলার মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

সভায় পুলিশ সুপার মহোদয় মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের বিভিন্ন মতামত, প্রস্তাবনা এবং সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন।এবং  তিনি যানজট নিরসনে বাস্তবসম্মত সমাধান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, শৃঙ্খলা ও সচেতনতা বজায় রেখে যানজট সমস্যার সমাধান সম্ভব, তবে এর জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

পুলিশ সুপার আরও বলেন যে, শহরের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন ও যানবাহন চলাচলের শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ সময় তিনি যানজট সমস্যার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার কে. এম. এ মামুন খান চিশতী, মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, ডিআইও-১, ডিএসবি, ওসি ডিবি এবং অন্যান্য পুলিশ সদস্যগণ।

মতবিনিময় সভার পর মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং যানজট নিরসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, যানজট নিরসন ও জনসাধারণের স্বার্থে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে পুলিশ প্রশাসন সবসময় সচেষ্ট। জনগণের সহযোগিতা পেলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।

পুলিশ প্রশাসনের এ ধরনের কার্যক্রম জেলার যানজট সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status