রূপগঞ্জে পরিবেশ দূষণ করায় তিন কারখানাকে সাড়ে চার লাখ টাকা জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 4 November, 2024, 6:41 PM
রূপগঞ্জে পরিবেশ দূষণ করায় তিন কারখানাকে সাড়ে চার লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবেশ দূষণের দায়ে অনিক নিট কমপোসিট, এসিএস টেক্সটাইল ও বিক্রমপুর ষ্টীল মিল কারখানাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি)'র নেতৃত্বে উপজেলার ভুলতা, রূপসী ও বরপা এলাকায় কারখানায় অভিযান পরিচালনা করে এ তিন কারখানাকে জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম বলেন, উপজেলার কয়েকটি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে অভিযান করা হলে এ তিন কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের সত্যতা পাওয়া যায়। এসময় অনিক নিট কমপোসিট কারখানাকে দেড় লাখ টাকা, এসিএস টেক্সটাইল মিল কারখানাকে ১ লাখ টাকা ও বিক্রমপুর ষ্টীল মিল কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এইচএম রাশেদ, সহকারী পরিচালক শেখ মুজাহিদ, সার্ভেয়ার জিল্লুর রহমান, মামুনসহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।