ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা, বিস্ফোরণে কাঁপছে তেহরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 October, 2024, 9:19 AM

ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা, বিস্ফোরণে কাঁপছে তেহরান

ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা, বিস্ফোরণে কাঁপছে তেহরান

প্রতিশোধ নিতে ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা প্রতিশোধ নিতে ইরানে সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। শনিবার (২৬ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

আল জাজিরা বলছে, তেহরানে দফায় দফায় বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাসনিম নিউজ এজেন্সি বলছে, তেহরানের কেন্দ্রে বিমান প্রতিরক্ষার সাইরেন শোনা গেছে। 

এদিকে ইসরায়েলি নিউজ চ্যানেল ১২ জানিয়েছে, ইরানে এবার দ্বিতীয় ধাপের হামলা শুরু করেছে ইসরায়েল। তবে এনিয়ে নিউজ চ্যানেলটি বিস্তারিত কিছু জানায়নি।

ইরানে হামলার তথ্য নিশ্চিত করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণ ও ইসরায়েলকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে। 

তবে এসব হামলা নিয়ে ইরান সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া হামলায় ইরানে কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে- সেই সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি। 

গত ১ অক্টোবর ইসরায়েলে অন্তত ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেইদিনেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঙ্কার দেন, ইরানকে এর কড়া মূল্য দিতে হবে। এরপরেই ইরানে হামলার খবর এলো। 

এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইরানে এই হামলার সঙ্গে জড়িত নেই তবে প্রেসিডেন্ট জো বাইডেন গভীরভাবে এই ঘটনা নজর রাখছেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status