|
ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
|
![]() ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার একটি দল উপজেলার ঢেবঢেবী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পাথরডুবি ইউনিয়নের মাজম আলীর ছেলে বেলাল হোসেনকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া এসআই আব্দুর রহিমের নেতৃত্বে অপর একটি দল ভূরুঙ্গামারী-ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের বয়তুল্লাহর ছেলে চান মিয়াকে পাঁচ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন বলেন, সারা দেশে চলমান চিরুনি অভিযানের অংশ হিসেবে মাদক কারবারি, চাঁদাবাজ ও জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, মাদক কারবারি ও জুয়াড়িদের কোনো ছাড় দেওয়া হবে না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
