ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Sunday, 9 August, 2026, 6:09 PM

সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন

সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন

‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠন, আদিবাসীদের ভাষা পাঠ্য বইয়ে অন্তর্ভুক্তকরণসহ বিভিন্ন দাবি জানিয়েছে নেত্রকোনার দুর্গাপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওয়াইডব্লিউসিএ, ওয়াইএমসিএ, কারিতাস ও বাংলাদশে জাতীয় হাজং সংগঠন এর আয়োজনে আদিবাসী দিবস উপলক্ষে, রবিবার (০৯ আগষ্ট) বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে আদিবাসী নেত্রী লুদিয়া রুমা সাংমা লিখিত বক্তব্যে বলেন, দেশের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সমতলের আদিবাসীদের উন্নয়ন, অধিকার ও ভূমি রক্ষায় পৃথক মন্ত্রণালয় এবং স্বাধীন ভূমি কমিশন গঠন, পাঠ বইয়ে ভাষা অন্তর্ভুক্তকরণের পাশাপাশি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭ (৮) ধারার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং বলেন, দখলি শর্তে খাসজমি, বসতভিটা, কবরস্থান ও পুকুর আদিবাসীদের নামে প্রদান করতে হবে। বনায়নের নামে আদিবাসীদের জমি বন বিভাগের দখল ও মামলা-হয়রানি থেকে মুক্ত করতে হবে। আদিবাসী অধ্যুষিত এলাকায় কোনো উন্নয়ন প্রকল্প নেওয়ার আগে সংশ্লিষ্ট আদিবাসীদের সঙ্গে আলোচনা করতে হবে। আদিবাসীদের দখলী ভুমি তাদের ফিরিয়ে দেয়ার দাবী জানান তিনি।

এসময়, জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, ওয়াইডব্লিউসিএ‘র সাধারণ সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, ওয়াইএমসি‘র সাধারণ সম্পাদক সাইমন এ্যান্টনী সাংমা, কারিতাস প্রতিনিধি সুলগ্না রেমা, ওয়াইডব্লিউসিএ‘র প্রোগ্রাম অফিসার শারদী মৌরশী ঘাগ্রা, কমিউনিটি অর্গানাইজার ডেনী কসবিয়া দিও সহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status