ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
রায়পুরের সাংবাদিক আন্দোলনে আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে
মাহমুদ সানি,রায়পুর
প্রকাশ: Monday, 19 August, 2024, 4:23 PM

রায়পুরের সাংবাদিক আন্দোলনে আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে

রায়পুরের সাংবাদিক আন্দোলনে আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে

বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে পেশাগত কাজের তথ্য সংগ্রহ করতে গিয়ে মোটরসাইকেল দূর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়ে  হাসপাতালে কাতরাচ্ছেন এক সংবাদকর্মী। তিনি দৈনিক জনকন্ঠ'র প্রতিনিধি প্রদীপ কুমার রায় (৫২)। সে উপজেলার পূর্বলাছ গ্রামের মৃত সুধীর রঞ্জন রায়ের ছেলে। গত ৭ আগষ্ট হায়দারগঞ্জ-রায়পুর সড়কের মিজিগ স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের  ছেলে সৃজন রায় জানান, তার বাবা গত ৭ আগষ্ট উপজেলার আলতাফ মাস্টার ঘাটে আন্দোলনকারি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে মারামারি শুরু হয়। সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌছার খরব পেয়ে স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইত্তেফাক প্রতিনিধি এমআর সুমন এবং প্রেসক্লাবের সদস্য মো: জহির হোসেনকে সাথে নিয়ে একটি মোটর সাইকেলে যোগে ঘটনা স্থলে পৌঁছান। পেশাগত কাজের তথ্য সংগ্রহ শেষে পৌর শহরে ফেরার পথে রায়পুর-হায়দরগঞ্জ রোডের জিকু হাওলাদার বাড়ির সামনে পৌঁছলে রাস্তায় দাড়িয়ে থাকা একটি কুকুর চলন্ত মোটরসাইকেলের সামনে পড়ে তিনজনই আহত হন। সাথে সাথে আহতদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও সাংবাদিক প্রদীপ রায়কে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করে। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালের নতুন ভবনের ইউনিট-ব্লু ১এর ১০০৪ নাম্বার বেডে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status